• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বাগেরহাট-৩: ফরিদুল ইসলাম নারীর ক্ষমতায়নের পক্ষে নির্বাচনী জনসভা

স্টাফ রিপোর্টার: / ১২১ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
ফরিদুল ইসলাম নারীর ক্ষমতায়নের পক্ষে নির্বাচনী জনসভা

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, একাত্তরের পরাজিত অপশক্তি জামায়াত নারীদের ঘরবন্দী করে রাখতে চায়। তাই তারা কর্মজীবী নারীদের সম্পর্কে অশালীন কথা বলছে। ওরা নারীদের ক্ষমতা বঞ্চিত করে তাদের কর্মঘন্টা কমিয়ে কর্মসংস্থান বন্ধ করতে চায়। দেশের জনসংখ্যার ৫২ নারীর ক্ষমতায়ন চায় বিএনপি। শুক্রবার বিকালে রামপাল উপজেলার ভোসপাতিয়ায় অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রামপাল উপজেলার ভোসপাতিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল আমীনের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

আরও পড়ুন,https://bangladeshjugantor.com/তারেক-রহমানকে-স্বাগত-জান/

মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক হিন্দু নারী পুরুষের উপস্থিতিতে নির্বাচনী এই জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()