• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

টি-টোয়েন্টি বিশ্বকাপে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল

খেলা ডেস্ক: / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে শতাধিক বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা বাংলাদেশের শতাধিক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ সিদ্ধান্ত নিয়ে এবার প্রকাশ্যে অবস্থান জানাল আইসিসি।

সোমবার (২৬ জানুয়ারি) আবেদনকারী বাংলাদেশি সাংবাদিকদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ভারত কিংবা শ্রীলংকায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য তাদের অ্যাক্রিডিটেশন দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন আইসিসি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের খবরে দেশের গণমাধ্যম অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সাফ-নারী-ফুটসালে-চ্যাম্প/

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিসি কর্মকর্তা জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ‘ভ্রমণের জন্য অনিরাপদ’ বলে মন্তব্য করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি কর্মকর্তার ভাষায়, ‘সরকার (বাংলাদেশ) বারবার বলেছে ভারত নিরাপদ নয়। সেই কারণেই তাদের ভিসা বা অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি। যেটা গভীরভাবে দুঃখজনক বিষয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()