
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফিরছিলেন। এ সময় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাস থামানো হলে স্থানীয় একদল সন্ত্রাসী পার্কিংয়ের অজুহাতে চাঁদা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সাবেক-প্রতিমন্ত্রী-জাকির/