• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে উত্তাল ক্রিকেট অঙ্গন

খেলা ডেস্ক: / ৯৫ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
বিসিবি পরিচালকের মন্তব্যে উত্তাল ক্রিকেট অঙ্গন

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। তামিমকে ‘ভারতীয় দালাল’ হিসেবে আখ্যা দিয়ে করা ওই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

বিতর্কের সূত্রপাত হয় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির সিদ্ধান্তের চেয়ে ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তামিম। এর প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ফেসবুকে তামিমকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হতেই জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রতিবাদ শুরু করেন।

আজ রংপুর রাইডার্সের অধিনায়ক ও জাতীয় দলের কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান নিজের ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘আমাদের প্রত্যেকের দায়িত্বশীল জায়গা থেকে উচিত যেকোনো ইস্যুতে মন্তব্য করার ক্ষেত্রে শব্দচয়নে আরও সতর্ক হওয়া। প্রাপ্ত সম্মান সবারই প্রয়োজন, সেটা হোক মুস্তাফিজ কিংবা তামিম ইকবাল ভাই কিংবা যেকোনো মানুষের ক্ষেত্রেই। ঠিক একইভাবে দেশের সম্মান সবার আগে।এর আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। বিসিবিকে ক্রিকেটারদের অভিভাবক হিসেবে উল্লেখ করে শান্ত জানান, অভিভাবকের কাছ থেকে এমন আক্রমণাত্মক ও অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট ভাষায় এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মোস্তাফিজুর-আইপিএল-বাদের/

প্রতিবাদ জানিয়েছেন তাসকিন আহমেদ ও অন্যান্য সিনিয়র ক্রিকেটাররাও। তাদের মতে, একজন কিংবদন্তি ক্রিকেটারকে জাতীয়তাবোধ নিয়ে আক্রমণ করা কেবল ওই ব্যক্তির জন্য নয়, বরং দেশের ক্রিকেটের জন্যই অবমাননাকর। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মাঝেও তীব্র ক্ষোভ লক্ষ্য করা গেছে; অনেকেই ওই পরিচালকের পদত্যাগ এবং আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি তুলেছেন। বোর্ড পরিচালকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্রিকেটারদের মধ্যে যে চরম অসন্তোষ বিরাজ করছে, তা এখন ওপেন সিক্রেট। বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে ক্রিকেটার ও বোর্ডের এই মুখোমুখি অবস্থান দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()