• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

নাটোর–নওগাঁ মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার: / ৫৩ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
নাটোর–নওগাঁ মহাসড়কে অগ্নিসংযোগ

নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা উপজেলার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগের ঘটনায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে পাঁচটি ককটেল, পাঁচটি পেট্রোল বোমা এবং সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, মহিষমাড়ি এলাকায় সড়কের ওপর আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পুলিশের উপস্থিতিতে উদ্ধার করা ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ককটেল, পেট্রোল বোমা ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()