• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

তারেক রহমানকে স্বাগত জানাতে বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: / ১২২ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রস্তুতি সভা

ঢাকায় তারেক রহমানকে যারা স্বাগত জানাতে যাবেন তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছেন বাগেরহাট- ৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সম্পন্নসহ নানা দিক নির্দেশনা দেন তিনি।

বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান মোংলার স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে তিনিও শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সঙ্গে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি প্রমুখ।

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি দলের সকলকে সঙ্গে নিয়েই ধানের শীষ প্রতীক নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()