• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আজ চট্টগ্রামে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি২০

খেলা ডেস্ক: / ১০৩ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি২০

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু করে স্বাগতিক বাংলাদেশ দল। সিরিজে টিকে থাকতে হলে আজ শনিবার দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। তাইতো আজ শনিবার (২৯ নভেম্বর) জয়ের লক্ষ্য নিয়ে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। চট্টগ্রামে সিরিজের প্রথম টি২০ বাংলাদেশকে ৩৯ রানে হারিয়ে দারুণ শুরু করেছে আয়ারল্যান্ড। সেই ম্যাচে আইরিশ ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসী ব্যাটিং এবং দারুণ বোলিংয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সিরিজে ফিরতে হলে আজ দ্বিতীয় টি২০তে বাংলাদেশকেই পাল্টে দিতে হবে চিত্র। আজ শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০। আর বাংলাদেশকে হারাতে পারলেই সিরিজ আয়ারল্যান্ডের।

প্রথম ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় হতাশার জায়গা ছিল বোলিং। নতুন বলে উইকেট না পাওয়া, মাঝের ওভারে চাপ তৈরি করলেও ধরে রাখতে না পারা এবং শেষ দিকে রানের বন্যা-সব মিলিয়ে বোলারদের সংগ্রামটাই চোখে পড়েছে বেশি। স্পিনাররা তেমন সুবিধা করতে না পারায় ব্যাটাররা সহজেই বড় সংগ্রহ গড়ে ফেলে। আজ তাই বোলিং আক্রমণে কিছু পরিবর্তন কিংবা নতুন পরিকল্পনা করে দেখতে পারেন অধিনায়ক লিটন। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ফিল্ড সেট, ভ্যারিয়েশন বাড়ানো এবং ডেথ ওভারে আরও শৃঙ্খলাবদ্ধ বোলিং-এসবেই জোর দেওয়া জরুরী। বিশেষ করে প্রথম ম্যাচে হ্যারি টেক্টর ও টিম টেক্টর ম্যাচের গতি বদলে দেন। দুই ভাইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে সামনে বাংলাদেশের বোলাররা পাত্তাই পায়নি। হ্যারি ৪৫ বলে ৬৯* রানের অসাধারণ এক ইনিংস খেলেছন। টিম ১৯ বলে করেন ৩২ রান। বাংলাদেশের একমাত্র মোস্তাফিজুর রহমান ছাড়া বাকি সবাই ছিলেন খরুচে।

তবে ভালো উইকেট হলেও বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যর্থতা ছিল আরও দৃষ্টিকটু। প্রথম চার ব্যাটার মিলে করেন মাত্র দশ রান! শেষদিকে তাওহিদ হৃদয় ৫০ বলে ৮৩* রানের দারুণ একটি ইনিংস খেললেও সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। তাকে কেউ সঙ্গও দিতে পারেননি। বাংলাদেশের এই ব্যাটিং দুর্বলতা দীর্ঘদিন ধরেই। দ্বিতীয় সর্বো”চ ২০ রান করেন জাকের আলী অনিক। ম্যাচে ভালো শুরুর পর মিডল অর্ডারে দায়িত্বশীল ইনিংস না খেললে সফরকারীদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। তাওহিদ হৃদয় মনে করছেন, দলের অবস্থা ঠিকই আছে। তিনি বলেন, ‘দল তো ভালো অবস্থায়ই আছে। সব ক্রিকেটার গত এক বছরে অনেকগুলো ম্যাচ খেলেছে। সবাই পর্যাক্রমে খেলেছ ও ভালো খেলছে। সব ক্রিকেটার যদি সুযোগ পায়, অবশ্যই কাজে লাগাবে আর প্রত্যেকটা ক্রিকেটার চায় যে, সুযোগ যখনই আসুক, সেটা যেন ভালোভাবে কাজে লাগাতে পারে।’

এদিকে দুই টেস্ট ম্যাচে হারের পর প্রথম টি ২০ তে জিতে আয়ারল্যান্ড অবশ্য আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। প্রথম ম্যাচে তাদের ব্যাটাররা দেখিয়েছে কতটা স্বাধীন ও আত্মবিশ্বাসী নিয়ে খেলতে পারে। বোলিংয়েও তারা পরিকল্পনা মেনে এগিয়েছে। আজ যদি তারা একই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেওয়ার বড় সুযোগ রয়েছে সফরকারীদের সামনে। সব মিলিয়ে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াইয়ের মতো। সিরিজে ফেরার তাগিদ, ঘরের মাঠে ভালো পারফর্ম করার আকাঙ্ক্ষা এবং প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েই মাঠে না নামলে ফলের পরিবর্তন আসা কঠিন হবে। একই সঙ্গে বিশ্বকাপের আগে শেষ সিরিজে নিজেদের অবস্থানও জানান দেওয়ার সুযোগ বাংলাদেশের। আয়ারল্যান্ড সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় সিরিজ হারের শঙ্কায় টাইগাররা। টি২০তে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()