• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

উখিয়ায় রাতে দুই গ্রুপের সংঘর্ষ, সকালে রোহিঙ্গা যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: / ১০৩ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
উখিয়ায় রাতে দুই গ্রুপের সংঘর্ষ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ দেলোয়ার হোসেন নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বশির আহম্মদের ছেলে এবং মুন্না গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। উখিয়া থানার ওসি জিয়াউল হক দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় জিকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ক্যাম্প সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) গভীর রাতে সি ব্লকে আরএসও ও মুন্না গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে অন্তত ১০ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় দেলোয়ারকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হলে একটি তার ডান উরুতে লাগে।
সূত্র আরো জানায়, ঘটনার দুদিন আগে শফিকের ছেলেকে ফরিদ গ্রুপের কয়েকজন মারধর করে। এর জের ধরে শফিক ও তার সহযোগীরা মুন্না গ্রুপের সদস্য মাতু, ফরিদ, দেলোয়ার ও আড্ডাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দেলোয়ার গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গুলির শব্দ শুনে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে হামলাকারীরা এর আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()