• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাফলং পাথর লুট মামলার প্রধান আসামি আনোয়ার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: / ৭১ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
পাথর লুট মামলার প্রধান আসামি আনোয়ার গ্রেপ্তার

সিলেটের জাফলং জিরো পয়েন্টে পাথর লুটপাট মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেন (৪২)–কে গোয়াইনঘাট থানা পুলিশ আটক করেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা আরও দুই মাদক সেবনকারী ব্যক্তিকেও আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের আগস্টে জাফলং জিরো পয়েন্টে ঘটে যাওয়া পাথর লুটকাণ্ডে আনোয়ার সরাসরি জড়িত ছিল এবং দীর্ঘদিন পলাতক ছিল। গোপন আস্তানায় মাদক সেবনের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, আনোয়ারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পাথর লুটের মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৭–৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০–৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। এ ঘটনায় ১৮ আগস্ট অজ্ঞাতনামা ১০০–১৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()