• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মেসির অ্যাসিস্ট–গোলে আর্জেন্টিনার বছরের শেষ জয়

খেলা ডেস্ক: / ৯৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
মেসির অ্যাসিস্ট–গোলে আর্জেন্টিনার বছরের শেষ জয়

লিওনেল মেসির ম্যাজিকে অ্যাঙ্গোলার বিপক্ষে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য স্বাগতিকদের জমাট রক্ষণ ভেঙে গোল খুঁজে পেতে কষ্ট হয়েছে আলবিসেলেস্তেদের। তবে, মেসির অ্যাসিস্ট ও গোলে ২-০ গোলে জিতে বছর শেষ করল আর্জেন্টিনা। নভেম্বরের উইন্ডোতে একমাত্র ম্যাচে শুক্রবার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ১২ মিনিটে আর্জেন্টিনা গোল খেতে বসেছিল। কর্নার থেকে তাদের শট ক্লিয়ার করতে পারেনি আর্জেন্টাইন রক্ষণভাগ। বাঞ্জার ব্যাকপোস্ট থেজে নেওয়া শট রুখে দিয়ে দলকে বাঁচান রুলি। ২১তম মিনিটে লাউতারোর থ্রু বলে গোলের সুযোগ পান মেসি। তার চেষ্টা ব্যর্থ করেন মারকেস। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাস ধরে বক্সের মধ্যে থেকে নেওয়া তার ডান পায়ের দুর্বল শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

অবশেষে ৪৩তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে নিচু শটে বল জালে জড়ান লাউতারো। বিরতির পর সেভাবে সুযোগ পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৮২তম মিনিট পর্যন্ত। মেসি প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ চালালে বলের দখল হারান। স্বাগতিকেরা বল বিপদমুক্ত করলে পেয়ে যান লাউতারো। ততক্ষণে মেসি বক্সের ভেতরে। লাউতারো দ্রুত তাকে বল দেন, তারপর মেসি গোল করতে পেরেছেন সহজে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ফর্মে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নভেম্বর উইন্ডোতে একমাত্র ম্যাচে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পায়নি আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ডাকেননি কোচ লিওনেল স্ক্যালোনি।

বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে বৃহস্পতিবার দলের ওপেন ট্রেনিংয়ে হাজির হয়েছিলেন ২০ হাজারের বেশি দর্শক। অন্যদিকে অ্যাঙ্গোলা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছে। বাড়তি কোটা থাকার পরও এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাঙ্গোলা। শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) ও দ্বিতীয় স্থানে ক্যামেরুন (১৯)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()