• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রামগতিতে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

হাবিবুর রহমান, লক্ষীপুর প্রতিনিধিঃ / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৪ হাজার ১৬৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল হক, সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম ও রামগতি সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট জুবায়ের উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, সূর্যমুখী ও শীতকালীন গমের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে ২৫০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৭০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। আর ২৫ জন কৃষক পান ১ কেজি করে সূর্যমুখীর বীজসহ একই পরিমাণ সার। সার-বীজ বিতরণের পাশাপাশি কৃষি কর্মকর্তারা উপস্থিত কৃষকদের সরিষা, গম, চিনাবাদাম, মসুর ডাল, হেলন, সয়াবিন ও সূর্যমুখী বীজের রোপণ ও পরিচর্যা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()