• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ

বিলকিস বেগম অথৈ: / ৩৯ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব

জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের জমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের অবসান ঘটাতে এখন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর স্নিগ্ধ বলেন, বেগম খালেদা জিয়া যেমন সন্তানের লাশ ধরে নিরবে দাঁড়িয়ে ছিলেন, তেমনি আমার মা-ও মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়ে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে— সেই রক্তের বিনিময়ে অর্জিত চেতনা থেকেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে হবে। তিনি আরও বলেন, ১৭ বছর ধরে খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছে, আর বিএনপি হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত দল। জুলাই আন্দোলনের সময় আমরা সরকারের সঙ্গে আপোষ করিনি। সরকার আমাদের গণভবনে ডেকে আপোষের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি।

সরকারের চাপে তখন আত্মগোপনেও থাকতে হয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে সকল বিএনপি নেতাকর্মীদের লালন করার আহ্বান জানিয়ে স্নিগ্ধ বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। পরিচালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()