• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আসলাম চৌধুরীকে বাদ দেওয়াতে সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধে বিএনপি কর্মীরা

স্টাফ রিপোর্টার: / ১০৫ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধে বিএনপি কর্মীরা

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। সোমবার বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষুব্ধ সমর্থকেরা ভাটিয়ারি এলাকায় মহাসড়কে নেমে দুই পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, আসলামের সমর্থকরা টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবদুল মমিন জানান, প্রায় এক ঘণ্টা ভাটিয়ারি এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()