• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত-কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

খেলা ডেস্ক: / ১১২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
রোহিত-কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। ১১ রানের অপরাজিত ইনিংস খেলে রোহিতকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক বনে যান বাবর। শনিবার (১ নভেম্বর) তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে আরেকটি রেকর্ড গড়েছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও সর্বোচ্চ ফিফটির মালিক এই পাকিস্তানি ব্যাটার। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন কোহলির সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন তিনি। ৪০তম ফিফটি করে কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি।

বাবর আজমের এমন রেকর্ডের দিনে ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। আর এই জয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে সিরিজ হারালো সালমান আগার দল। টস হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপরই ক্রিজে আসেন বাবর।

দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে আরও ৭৬ রানের জুটি গড়েন। এতেই জয়ের ভীত পায় পাকিস্তান। ৪৭ বলে ৬৮ রান করে আউট হন বাবর। শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()