• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে আহত অন্তত ৫০

নিজস্ব প্রতিবেদক / ১০৭ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপি’র অফিসের সামনে পাল্টা-পাল্টি কর্মসূচি চলছিল। পরে বিজেপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি।

মিছিলের পর সমাবেশের আয়োজন করেন তারা। অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভপক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি ছোঁড়াছুঁড়ি এবং পরবর্তীতে ধাওয়া ও পাল্টা শুরু হয়। আহত হয় উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী। খবর পেয়ে, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()