• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডে আরও এক মরদেহ উদ্ধার, মৃত ১৭

স্টাফ রিপোর্টার: / ৫৬ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
অগ্নিকাণ্ডে আরও এক মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ১২ দিন পর সেখান থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ওই আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে। রোববার (২৬ অক্টোম্বর) সন্ধ্যায় রূপনগরের শিয়ালবাড়ি এলাকার পোশাক কারখানাটির ভেতরে মরদেহটি পাওয়া যায়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটি মারজিয়া সুলতানা নামের একজন নারীর। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শিয়ালবাড়ির একটি কেমিক্যাল গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের পোশাক কারখানার ভবনে ছড়িয়ে পড়ে। পরে পোশাক কারখানার ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১৬টি মরদেহ উদ্ধার করা হয়। সেদিন রাতে মরদেহগুলো ঢামেক হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে ১৯ অক্টোবর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()