এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে একজন নিহতের ঘটনায় প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল চলাচল। এরপর এক বার্তায় বিকাল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। ডিএমটিসিএল ফেসবুক পেজে সন্ধ্যায় এক বার্তায় বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অদ্য বিকাল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা ৭টা ১৫ মিনিটে চালু হয়েছে।
তিনি বলেন, যন্ত্রপাতি না এলে এটা মেরামত করা যাচ্ছে না। এ অবস্থায় এ অংশে (মতিঝিল থেতে আগারগাঁও) মেট্রোরেল আপাতত চালু করা সম্ভব না। মেট্রোরেল আপাতত আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চলাচল করবে। পরে সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ ট্রেন চলাচল শুরু করার কথা জানানো হয় ডিএমটিসিএলের পক্ষ থেকে।