• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

গাজীপুরে চলন্ত এম্বুল্যান্সে আগুন, কেউ হতাহত হননি

স্টাফ রিপোর্টার: / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি এম্বুল্যান্সে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এম্বুল্যান্সটিতে। এতে আগুনে সম্পূর্ণ পুড়ে যায় এম্বুল্যান্সটি। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে হঠাৎ এম্বুল্যান্সটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি থামিয়ে নামেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো এম্বুল্যান্সে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও, সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ বেশি কাছে যেতে পারেননি।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী কালবেলাকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তিনি আরও জানান, সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()