• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যবসায়ী নোমান আহমদের কানাডায় আশ্রয়ের আবেদন/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

সিলেট মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট বিভাগের বড়লেখার এক সময়কার একজন সফল ব্যবসায়ী ও সমাজকর্মী নোমান আহমদ বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক হয়রানির শিকার হয়ে কানাডায় আশ্রয় প্রার্থনা করেছেন।

নোমান আহমদ ২০২০ সালে বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। জনপ্রিয়তা বাড়ায়, তার প্রতিদ্বন্দ্বী মোঃ শাহজাহান এবং তৎকালীন মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল ইমাম এম কামরান চৌধুরী তাকে হুমকি দেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। হুমকি অমান্য করায় নির্বাচনের দিন ভোট কারচুপি, সহিংসতা ও তার সমর্থকদের উপর হামলা চালানো হয়।

পরবর্তীতে নোমান আহমদের উপর শারীরিক আক্রমণ, বাড়িতে অগ্নিসংযোগ, মিথ্যা অভিযোগ, এবং তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের মতো একাধিক বর্বর হামলা চালানো হয়। পুলিশ প্রশাসন কে এই বিষয়ে অভিযোগ জানালে কোনো সহায়তা না পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। এরপর কানাডায় পালিয়ে গিয়ে আশ্রয়ের আবেদন করেন।

২০২৫ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযোগ প্রত্যাহার না করায় তার বিরুদ্ধে একটি অর্থপাচারের মামলা দায়ের হয়। বর্তমানে তার বিরুদ্ধে দুটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা চলছে।

নোমান আহমদের দাবি, তিনি দেশে ফিরলে তার জীবন ঝুঁকিতে পড়বে এবং তিনি পুনরায় প্রশাসনিক ভাবে হয়রানির শিকার হবেন। কানাডায় অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত।

তিনি কানাডা সরকারের কাছে আবেদন জানিয়েছেন, যেন তাকে আশ্রয় প্রার্থী হিসেবে গ্রহণ করা হয় এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()