চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। দেশটির সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। সেই হিসেবে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদের আগের দিন ২৬ মে আরাফাত দিবস হিসেবে পালিত হবে, যা হজের প্রধান আনুষ্ঠানিকতার দিন হিসেবে বিবেচিত। এই সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, ২৬ মে হজের দিন ছুটি থাকবে। এরপর ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/১৩৩-অধ্যাদেশ-আইনে-রূপ-দিত/
এর সঙ্গে দেশটির সাপ্তাহিক ছুটি—শনিবার ও রবিবার, অর্থাৎ ৩০ ও ৩১ মে যুক্ত হওয়ায় নাগরিকরা টানা ছয় দিনের ছুটি উপভোগ করবেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখগুলো পরিবর্তিত হতে পারে।