রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আইনমন্ত্রী-ও-স্বরাষ্ট্রম/
এর আগে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন উত্থাপন করে বলেন, বর্তমানে উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও অনেকের হাতে সাংবাদিকতার পরিচয়পত্র দেখা যাচ্ছে। অথচ তাদের অনেকেরই সাংবাদিকতা বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, কেউ কেউ রিপোর্টিংয়ের সঙ্গেও যুক্ত নন।
তিনি অভিযোগ করেন, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/৯-জুলাই-শেষ-হচ্ছে-জাতীয়-সং/
প্রতিমন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনার বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে। খুব শিগগিরই এই মনিটরিং টিমের কার্যক্রম ও পরিধি সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।সরকারের এই উদ্যোগ তথ্যপ্রবাহে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।