• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৫৮.৮৩%

স্টাফ রিপোর্টার: / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে।

শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফল জানতে পারবে। অনলাইনে ফল দেখতে হলে শিক্ষার্থীদের www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য পূরণ করতে হবে। এছাড়া, মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫— এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: HSC DHA 123456 2025। এছাড়া, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষাকেন্দ্র থেকেও ফল জানতে পারবে।

ফল প্রকাশের পর যারা নিজের প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট নন, তারা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে, নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষাবোর্ড বা প্রতিষ্ঠান সরাসরি আবেদন গ্রহণ করবে না।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে, প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()