• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

হাতিরঝিল থানার ওসি ক্লোজড:মগবাজার নবীন পাঞ্জাবীর শোরুম বন্ধের ঘটনায়। 

Reporter Name / ৩০ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

   প্রতিবেদক-মোঃ শরিফুল ইসলাম আকন:

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন ফ্যাশন দোকানের পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র একদল সিন্ডিকেট মব সৃষ্টি করে ২০শে মার্চ দোকানটি হাতিরঝিল থানার সহায়তায় বন্ধ করেন বলে জানান এনামুল হক নবীন। তিনি আরো বলেন ঈদকে কেন্দ্র করে ধনী গরিব সকলকে পাঞ্জাবি ক্রয়ের ক্ষমতার মধ্যে রাখায় বিশেষ অফার দেয়াই আমার অপরাধ একদল ব্যবসায়ী সিন্ডিকেট আমার উপরে চড়াও হয় এবং পুলিশের সহায়তায় বন্ধ করে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তৈরি করি আমি আর এই ব্যবসা করব না বিদেশে চলে যাব। সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনার সূত্রপাত গত ২০ মার্চ, যখন বিশাল সেন্টারের ‘নবীন ফ্যাশনস’ নামে একটি দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফার দেওয়া হয়। এই অফারকে কেন্দ্র করে শোরুম কর্তৃপক্ষ ও মার্কেট কমিটির মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্ব অবহেলা বা সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই থানার ওসি ও সংশ্লিষ্ট এএসআই-কে ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিএমপি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()