জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ড-ইউনূসকে-বিয়ের-দাওয়াত-দি/
এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শপথের-সুযোগ-চেয়ে-আপিল-বিভ/
জামায়াত সূত্র জানায়, পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।