• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন – মেজর হাফিজ।

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

এম নজরুল ইসলাম।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন,স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। শেখ হাসিনা জনগণের ভোটাধিকার হরণ, পুলিশ বাহিনীকে তাদের ইমেজ নষ্ট করা ও বিচার বিভাগকে ধ্বংস করা। এছাড়াও হাসিনা নষ্ট করেছেন গণতন্ত্র ও স্বাধীনতা। বাংলাদেশ কে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরির মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে বাংলাদেশের সকল অর্থ লুট করে বিভিন্ন দেশে পাচার করেছেন। তার আমলে যে সব উন্নয়ন প্রকল্প নিয়েছিলেন সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০ টি বাড়ি রয়েছে। এতে বুঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে।
বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যে সব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিবো। নতুন কোনা দাবি দাওয়া আমরা মেনে নিব না।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ছয় মাস আগে আমার মনোনয়ন কনফার্ম করেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষায় ছিলাম। গত ৩রা নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি লালমোহন ও তজুমদ্দিন উপজেলার সকল শ্রেণীর মানুষের সঙ্গে ছিলাম এখনো আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে ও থাকবো। এ সময় তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণকে প্রশ্ন করেন বলেন, আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি কি নির্বাচন করবো? উপস্থিত প্রায় অর্ধলক্ষ জনতা দুহাত উঁচিয়ে তাকে সমর্থন জানান।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত-এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()