নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী খিলক্ষেত কুড়িল কুড়াতলী ও ভাটারা থানার ক্লিন ইমেজের জন্য জন সাধারণের নিকট সুপরিচিত সাদা মনের একজন সাদা মানুষ পরোপকারী আলহাজ্ব মোঃ জাহেদ আলী আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে এলাকাবাসী ও তরুন সমাজকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। তিনি দীর্ঘ সময় কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং সম্মান ও সুনামের সাথে কুড়িল মিয়া বাড়ি জামে মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ এর দায়িত্ব পালন করছেন। বিবাহিত জীবনে এই গুনী সমাজসেবক ও মানবাধিকার কর্মী দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। বড় মেয়ে ও মেজো মেয়ে আইইউবি ইউনিভার্সিটি হতে বিবিএ সম্পন্ন করেন।
একজন সফল পিতা ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ জাহেদ আলী এলাকায় তরুণ প্রজন্মের নিকট খুবই জনপ্রিয়। কারণ তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক যেকোনো আবদার পুরনে তিনি খুবই আন্তরিকতার সাথে এগিয়ে আসেন এবং তাদের কে উৎসাহিত করেন। দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু’র উপস্থাপনা ও সঞ্চালনায় গত ১৭ মে ২০২৫ তারিখ শনিবার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে আলহাজ্ব মোঃ জাহেদ আলী কে সংবর্ধনা সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক মানবাধিকার কর্মী সমাজ সেবক ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ কাজী খালেদ বিন আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী সম্পাদক আনিসা খাতুন টুনি ও বিশিষ্ট নারী উদ্যোক্তা আফরোজা ফ্যাশনের নির্বাহী পরিচালক আফরোজা আঁখি।
সংবর্ধনার পর সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, একটি কল্যাণকর সোনার বাংলা গড়তে ও মানবাধিকার প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সবাই কে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমি শতভাগ চেষ্টা করছি সততার সাথে আমার উপর অর্পিত বিভিন্ন দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য ।বিশেষ করে কুড়িল মসজিদ ও কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর চেষ্টা করছি এলাকার যুবসমাজের তরুণ প্রজন্ম কে মাদকসহ অবৈধ অনৈতিক অন্যায় কাজ থেকে বিরত রেখে খেলাধুলা ও সাংস্কৃতি প্রতিযোগিতার মাধ্যমে তাদের কে তাদের প্রতিভা বিকাশের জন্য সহযোগিতা করে। আগামীতে যেকোনো সমাজসেবা ও অসহায় মানবতার কল্যাণে কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবো আপনারা আমাকে সহযোগিতা করবেন।
কারণ আমি জানি আমার মৃত্যুর পর এই সম্পদ নাম যাস খ্যাতি কোন কিছু ই আমার সাথে যাবে না। শুধু যাবে আমার আমল এবং ভালো কর্মের ফলাফল। বিশ্বাস করে আজকে আমি আহ্বান জানাই আমাদের সমাজের বিত্তবান লোকদের কে অসহায় অধিকারহীন মানবতার কল্যাণে কাজ করার জন্য এগিয়ে আসার জন্য।