• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সিঙ্গেল স্ক্রিনে আসছে ‘দম’, ৫০ হলে একযোগে মুক্তি

বিনোদন ডেস্ক: / ২২১ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ঈদুল ফিতরে মাল্টিপ্লেক্সে সফলতা পাওয়ার পর এবার সারা দেশের সিঙ্গেল স্ক্রিন দখলে নিতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’। আগামী ২৪ এপ্রিল থেকে দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। দম চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শুরু থেকেই পরিকল্পনা ছিল ধাপে ধাপে মুক্তির। পাইরেসির ঝুঁকি এড়াতে প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। পরবর্তীতে দর্শকদের আগ্রহ বাড়ার পর এবার সিঙ্গেল স্ক্রিনে বড় পরিসরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অভিনেত্রী-বন্যা-মির্জা-এ/

এসভিএফ আলফা-আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, আন্তর্জাতিক মানের দৃশ্যায়ন ও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমা দেশের দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে। দীর্ঘদিন অপেক্ষায় থাকা দর্শকরা এবার সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি দেখতে পারবেন। পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘দম’ শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের সাহস ও বিজয়ের গল্প। দর্শকদের ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করছে আরও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()