• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সেন্সর জটিলতা কাটিয়ে মুক্তি পেল মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন ডেস্ক: / ৬৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

দেশ ছেড়ে প্রবাসজীবনের কঠিন বাস্তবতা আর সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। তবে মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়ে সিনেমাটি। অভিনেত্রী মৌসুমী ও জেবা জান্নাতের প্রতারণার অভিযোগ, সেন্সর স্থগিতাদেশ—সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে আজ শুক্রবার দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও অভিনয় করেছেন জেবা জান্নাত ও কাজী হায়াৎ। গত ১৫ মে সিনেমাটির মুক্তির ঘোষণা এলেও শুরু হয় বিতর্ক। মৌসুমীর দাবি, তিনি সিনেমা নয়, নাটক হিসেবে কাজ করেছিলেন এবং বিষয়টি তার সঙ্গে প্রতারণা করে করা হয়েছে। একই ধরনের অভিযোগ আনেন জেবা জান্নাতও। তার লিখিত অভিযোগের পর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির সেন্সর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রকাশ-পেল-মাকসুরা-অন্তর/

এরপর বিষয়টি আদালতে গড়ায়। পরিচালক হাসান জাহাঙ্গীর হাইকোর্টে রিট করলে গত বৃহস্পতিবার আদালত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিলের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। ফলে আইনি বাধা কাটিয়ে শুক্রবার থেকে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এ বিষয়ে হাসান জাহাঙ্গীর বলেন, মহামান্য হাইকোর্টের আদেশক্রমে সিনেমাটির পূর্বের সাময়িক প্রদর্শনী স্থগিতাদেশ স্থগিত ঘোষণা করা হয়েছে এবং বিচারকের অনুমতিক্রমে আজ থেকেই এটি মুক্তি পেয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/১২০-কোটি-টাকা-আত্মসাৎ-মাম/

তিনি আরও জানান, স্বল্প সময়ের মধ্যে যেসব হল মালিক সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। বর্তমানে সৈনিক ক্লাব বনানী, বিজিবি সিনেমা হল পিলখানা, আজাদ সদরঘাট, গীত পুরান ঢাকা, চাঁদ মহল কাচপুর, সাবা সোহানা টঙ্গীসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()