• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

অভিনেত্রী বন্যা মির্জা-এর বাবা মির্জা ফারুকের মৃত্যু

বিনোদন ডেস্ক: / ৮৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা-এর বাবা মির্জা ফারুক আজ সকালে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা। পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফারুক বুধবার সকাল ১০টার দিকে মারা যান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রাথমিক-শিক্ষকদের-ইংরেজ/

পেশাগত জীবনে তিনি পরিবার পরিকল্পনা পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। তার জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাবার মৃত্যুর সংবাদে পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকা-প্রেস-ক্লাবের-উদ্যো/

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। বন্যা মির্জা বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ একাধিক ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()