• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সিঙ্গাপুরে কর্মস্থলে প্রাণ গেল প্রবাসী কদমের

স্টাফ রিপোর্টার: / ৪৪ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
সিঙ্গাপুরে কর্মস্থলে প্রাণ গেল প্রবাসী কদমের

অবশেষে দেশে ফিরল প্রবাসী রিয়াজুল ইসলাম কদমের (৫০) লাশ। সিঙ্গাপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুর ছয় দিন পর দেশে ফেরা কদমের জানাজা ও দাফন বুধবার (১৯ নভেম্বর) সম্পন্ন করা হয়েছে। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলী শেখের পুত্র।

নিহত কদমের ভগ্নিপতি কুদ্দুস আলম জানান, কদম  সিঙ্গাপুরেরে তেভান স্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৩ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কোম্পানিটির নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কদমের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। তিনি স্ত্রী রমিছা খাতুন রিনা ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একমাত্র কন্যা হৃদি ইসলামকে রেখে গেছেন।

এর ৪০ দিন আগে মারা যান কদমের মেজো ভাই হারুন শেখ। কাছাকাছি সময়ে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কদমের বড় ভাই মান্নান শেখ বলেন, মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে সিঙ্গাপুর থেকে  আমার ভাইয়ের লাশটি দেশে এসেছে।  প্রথমে সিঙ্গাপুরে একটি জানাজা সম্পন্ন হয়েছে এবং আজ  সকাল ১০টায় আমাদের বাড়িতে একটি এবং বেলা ১১টায় দৌলতদিয়া খানকা পাক দরবার শরীফে আরেকটি জানাযা সম্পন্ন হওয়ার পর দৌলতদিয়া খানকা শরীফের কবরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()