লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির লাশ দেশে আনা হচ্ছে। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন—এমন তথ্য নয়, বরং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৬ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রধানমন্ত্রীর-সঙ্গে-তুর/
জানা গেছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ১১ মে নিহত হন সাতক্ষীরার দুই প্রবাসী বাংলাদেশি—শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। তাদের মরদেহ বহনকারী বিমান রোববার (৭ জুন) রাত ২টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে বৈরুত বিমানবন্দর ত্যাগ করেছে মরদেহ বহনকারী বিমান। এর আগে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে মরদেহ দুটি সংরক্ষণ করা হয়েছিল।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রধানমন্ত্রীর-সভাপতিত্/
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে সার্টিফায়েড পুলিশ রিপোর্ট, লাশ পাঠানোর অনুমতিপত্র সংগ্রহসহ অন্যান্য প্রস্তুতি রয়েছে। এছাড়া দুই মরদেহের গোসল ও কাফনের কাজও সম্পন্ন করা হয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, মরদেহ গ্রহণ ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।