• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

‘সাহস থাকলে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন’, শেখ হাসিনাকে জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: / ৪৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র বুকে সাহস থাকলে তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন। বুধবার সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রোহিঙ্গাদের-জন্য-৭১-কোটি/

মন্ত্রী বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার সাহস দেশবাসী দেখেছে। তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হোন এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নিন। আদালত যদি তাকে খালাস দেয়, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের জনগণও চায় শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করুন।

সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরে জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং কেউ দুর্নীতি করে পার পাবে না।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শাহজালাল-বিমানবন্দরে-ফ্র/

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রকল্প পরিচালককে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সময় ঘটনাস্থলে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অভিযুক্ত প্রকল্প পরিচালক সভাস্থল ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()