
বিশেষ দোয়া মাহফিল : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ঘোষিত সাত দিনের শোক পালন কর্মসূচির চতুর্থ দিনও দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের উদ্যোগে কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।