• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে, স্বস্তি ফিরছে বাজারে

নিজস্ব প্রতিবেদক: / ১১১ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

রাজধানী ঢাকা-র বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে সবজির দাম। সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে দেখা গেছে, করলা এখন ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং বেগুন ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৭০ টাকা এবং কচুর লতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যতিক্রম হিসেবে সাজনার দাম বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় পৌঁছেছে। বাজারে কাঁচামরিচের দামও কমেছে—কেজিতে ৪০ টাকা কমে এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা এবং শসা ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/হরমুজ-প্রণালী-খুললেও-রাজ/

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বাড়ায় আগে দাম বেড়েছিল। তবে এখন সরবরাহ বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে মুরগির বাজারেও কমতির প্রভাব দেখা গেছে। সোনালি কক মুরগি কেজিতে ৪০ টাকা কমে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ১৯০ টাকা, লেয়ার ২৯০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিআইডব্লিউটিএর-জন্য-আয়কর/

মাংস ও মাছের বাজারে দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও বেশিরভাগ পণ্যের দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয়ের ওপর নির্ভর করছে নিত্যপণ্যের দাম। বাজারে স্থিতিশীলতা আনতে সরকারি নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()