• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৪৯ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবারের এসএসসি ও সমমানের সব পরীক্ষার কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা চালু রাখতে হবে। যদি কোন অজুহাতে ক্যামেরা অফ রাখা হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/লিগ্যাল-এইডের-মাধ্যমে-২-ল/

তিনি বলেন, যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই, তাদের দ্রুত সময়ে সিসি কিনে নিতে হবে। প্রয়োজনে সরকার অর্থ বরাদ্দ দিবে। তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যে কোন অনিয়ম করুক, কেন্দ্র সচিব কে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। তিনি কিছু কিছু দুর্নীতিগ্রস্থ শিক্ষকদের সমালোচনা করে বলেন, শিক্ষকরা স্কুল-কলেজের শ্রেণী কক্ষ ছেড়ে টাকা কামানোর উদ্দেশ্যে বোর্ডে আসার জন্য মুখিয়ে থাকে। এধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আবু-সাঈদ-হত্যা-মামলায়-দুই/

যে সব স্কুলে-কলেজে একজনও পাস করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এছাড়া কিছু কিছু স্কুলে মাত্র দুই-চার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন, এত কম সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান চালানো হবে না বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()