বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু ও প্রকাশক হারুন অর রশিদ হিরো। তাঁরা যৌথ এক শুভেচ্ছা বার্তায় বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। নতুন বছরের সূচনায় সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
হারুন অর রশিদ হিরো বলেন“পুরনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ। এই দিনটি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা এবং ঐক্যের চেতনা জাগ্রত করে।” তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/কেরানীগঞ্জে-নাজনীন-উষার/
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে। শেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে বলেন, “শুভ নববর্ষ—১৪৩৩। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।”