• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ, রিমান্ড ও জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ, রিমান্ড ও জামিন নামঞ্জুর

রাজধানীর লালবাগ এলাকায় হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। একইসঙ্গে তার জামিন আবেদনও খারিজ করা হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকাসহ-দেশের-বিভিন্ন-এলা/

এর আগে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে আদালতে হাজির করা হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড চেয়ে আদালতে বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থান শনাক্তসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।তবে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দিল্লিতে-জয়শঙ্করের-সঙ্গে/

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় লালবাগ এলাকায় শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আশরাফুল ওরফে ফাহিম গুরুতর আহত হন এবং একটি চোখের দৃষ্টিশক্তি হারান। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()