• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শাপলা প্রতীক না দিলে আইনিভাবে লড়াই করবে এনসিপি: সারজিস আলম

স্টাফ রিপোর্টার: / ২৫ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক না পেলে আইনিভাবে লড়াই করবো।তিনি বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই, নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখা দিতে হবে। শাপলার জন্য প্রয়োজনে আইনিভাবে লড়াই করবো, রাজনৈতিকভাবে রাজপথে লড়বো।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সারজিস আলম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো এনসিপি পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করবে না।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ জেলা উপজেলার এনসিপির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()