• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শরীয়তপুরে তফসিল বাতিলের দাবিতে মশালমিছিল, একজন আটক

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
শরীয়তপুরে তফসিল বাতিলের দাবিতে মশালমিছিল

শরীয়তপুরের জাজিরা উপজেলায় তফসিল বাতিলের দাবি জানিয়ে মশালমিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের মিরাশা এলাকায় মিছিলটি হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে এবং ৬৪টি মশাল উদ্ধার করেছে পুলিশ।

জাজিরা থানার তথ্য অনুযায়ী, মিছিলে দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তারা হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তফসিলকে অবৈধ দাবি করে প্রতিরোধ জানান। এছাড়া সদর উপজেলার কিছু এলাকায় আরও কিছু মশালমিছিল অনুষ্ঠিত হয়েছে, তবে সেসবের সুনির্দিষ্ট তথ্য পুলিশ নিশ্চিত করতে পারেনি। মিছিলের ভিডিও আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অনেক মিছিলকারী মুখে মাস্ক পরে অংশগ্রহণ করেছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মিরাশা এলাকায় মিছিল হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ততক্ষণে মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়। ওই স্থান থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মিছিল করার কাজে ব্যবহৃত ৬৫টি মশাল উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()