• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন ১২ লাখ পরিবার

আন্তর্জাতিক ডেস্ক: / ১০১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন ১২ লাখ পরিবার

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় দেশটির লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।  শুক্রবার (২৩ জানুয়ারি) রাত থেকে শনিবার (২৪ জানুয়ারি)  সকাল পর্যন্ত রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ধারাবাহিক বিস্ফোরণে পুরো দেশ কেঁপে ওঠে।

রয়টার্সের জানায়, হাড়কাঁপানো শীত ও শূন্যের নিচের তাপমাত্রার মধ্যে বর্তমানে ইউক্রেনের প্রায় ১২ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন যে শুধু কিয়েভেই প্রায় সাড়ে তিন হাজার ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যখন এই হামলা চালানো হয়, তখন কিয়েভের তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

রাজধানীর এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় ১৬০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। জ্বালানিমন্ত্রী ডেনিস শ্যামিহাল এক বিবৃতিতে জানিয়েছেন, কিয়েভ এবং উত্তরের চেরনিহিভ অঞ্চল মিলিয়ে প্রায় ১২ লাখ পরিবার বর্তমানে অন্ধকারের মধ্যে রয়েছে। কিয়েভের কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু অ্যাপার্টমেন্ট এখন বরফশীতল হয়ে পড়েছে।  উল্লেখ্য, এই হামলাটি এমন এক সময়ে চালানো হয়েছে যখন মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে আলোচনার দ্বিতীয় দিনেও কোনো সমঝোতার লক্ষণ দেখা না যাওয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অনলাইন-রিটার্ন-বাধ্যতামূ/

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বেরিডেনকো জানিয়েছেন, রাশিয়া মূলত রাজধানী এবং দেশের উত্তর ও পূর্বের চারটি অঞ্চলকে লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে। সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দ্রুত সংস্কারের চেষ্টা করছে এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করেছে।  এদিকে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, এই হামলায় রাজধানীতে একজন প্রাণ হারিয়েছেন এবং খারকিভ শহরে এক শিশুসহ ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। রাজধানীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বাসিন্দাদের জন্য গরম খাবার ও ওষুধের ব্যবস্থা করার পাশাপাশি ২৪ ঘণ্টা খোলা থাকে এমন আশ্রয়কেন্দ্র তৈরি করছে শহর কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()