• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে মোঃ জুয়েল এখন যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী : দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

       মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগ নেতা পরিবারের সন্তান মোঃ জুয়েল আহমেদ রাজনৈতিক শত্রুতার কারণে জীবননাশের হুমকি ও একাধিক মিথ্যা মামলার মুখে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন।
জানা যায়, তার পিতা মোঃ ফারুক আহমেদ স্থানীয় রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতায় জুয়েল আহমেদ ছাত্রলীগে যুক্ত হয়ে ২০১৮ সালে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। এ সময় তিনি বিএনপি ও জামায়াতের কার্যক্রমে বাধা দিলে স্থানীয় বিএনপি সভাপতি জিয়াউর মিয়া ও ছাত্রদল নেতা মুশিকুর মিয়ার সাথে শত্রুতা তীব্র হয়।
২০২৩ সালের ২ জুলাই বিএনপি ও ছাত্রদল নেতাদের হামলায় জুয়েল আহমেদ গুরুতর আহত হন। পরবর্তীতে আওয়ামীলীগ সরকার পতনের (৫ আগস্ট ২০২৪) পর বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এলাকায় আধিপত্য বিস্তার করে তার পরিবারের উপর একাধিকবার হামলা চালায়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার পিতা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হন এবং জুয়েল আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এর আগে ও পরে তাকে হত্যার হুমকি এবং জমি দখলের চেষ্টা চলে।
বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে ফিরে গেলে প্রাণনাশ ও গুমের শিকার হওয়ার শঙ্কায় তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()