• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের নায়িকা সাবিলা নূর

বিনোদন ডেস্ক: / ৩৯ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের নায়িকা সাবিলা নূর

আসন্ন ঈদুল আজহার মেগা প্রজেক্ট ‘রকস্টার’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র এই খবর নিশ্চিত করেছে। এর আগে এই জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল, সেই হিসেবে এটি শাকিব-সাবিলার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে।

পরিচালক আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। এমনকি কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যেতে পারে বলেও জোর আলোচনা ছিল। তবে পরিচালক শুরু থেকেই দেশি গল্পের সিনেমায় দেশি নায়িকার ওপর ভরসা রাখার কথা জানিয়েছিলেন। জানা গেছে, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতা ও পেশাদারত্বের কথা চিন্তা করে শেষ মুহূর্তে সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিজয়-দেবেরাকোন্ডা-ও-রাশম/

সিনেমাটি হবে একটি পিওর রোমান্টিক মিউজিক্যাল ঘরানার গল্প, যেখানে মারপিট বা অ্যাকশনের চেয়ে আবেগ ও গানের প্রাধান্য বেশি থাকবে।  আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং হবে ঢাকায়।  শাকিব-সাবিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()