• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

যশোরের জঙ্গল বাধাল এলাকায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ।থানায় মামলা হওয়ার পরও আসামি ধরাছোঁয়ার বাইরে/দৈনিক বাংলাদেশ যুগান্তর

Reporter Name / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার কোতায়ালি থানার আওতায় জঙ্গল-বাধাল এলাকায় এক প্রবাসীর স্ত্রী কে মধ্যরাতে কৌশলে ঘরে ঢুকে নাসিমা বেগম (৩৭) কে ধর্ষণ করে।

গত (১৬ এপ্রিল) রাত আনুমানিক বারোটার দিকে একই গ্রামের ইব্রাহিম হোসেন ইব্রার বখাটে ছেলে বাপ্পি হোসেন (৩০) এ ঘটনা ঘটায়।

ধর্ষণের পর বিষয়টি তার পরিবারকে জানান ভুক্তভোগী ওই নারী।এ নিয়ে স্থানীয়দের দেন দরবারের মাধ্যমে প্রভাবশালী একটি চক্র বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে। এমনকি ধর্ষণের শিকার ঐ নারীর পরিবারের উপর আসতে থাকে নানা ধরনের হুমকি ধামকি। তবে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে ওই নারী কে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে একটি মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে ও ব্যর্থ হয়।

কিন্তু বিষয়টি অভিযুক্তের পরিবার থেকে কোনো ব্যবস্থা না নিলে শুক্রবার ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। পরে পুলিশ তার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। যাহার মামলা নাম্বার ৩২৬৩(৩) তারিখ ২৬/৪/২০২৫ইং

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, তার স্বামী কামরুল ইসলাম বিদেশে থাকেন। স্বামীর বাড়িতেই তিনি সন্তান নিয়ে বসবাস করেন। বাপ্পির পরিবারের সাথে তাদের পূর্বের সুসম্পর্ক। বাপ্পি তাকে “মামি” বলে ডাকেন। গত ১৬ এপ্রিল রাত ১০ টার দিকে তিনি খাওয়া শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরেন। রাত পৌনে ১২ টার দিকে বাপ্পি হঠাৎ বাড়িতে এসে দরজার কড়া নাড়ে। এতো রাতে কেনো ডাকতেছে জানতে চাইলে সে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছে বলে জানায়। তখন সরল বিশ্বাসে দরজা খুলে দেন। দরজা খোলা মাত্রই বাপ্পি তার মুখ চেপে ধরে নানা হুমকি ধামকি দিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যার হুমকি সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায় বাপ্পি। পরে বিষয়টি তার পরিবারকে জানান ওই নারী।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই মোহাম্মদ ফজলুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ধর্ষিত ওই নারী সন্তান সহ ধর্ষকের সাংগো পাঙ্গদের জীবননাশের হুমকি ও ভয়ভীতি নিয়ে খুবই অসহায় ভাবে দিনাতিপাত করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()