• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মুক্তির ৮ দিনে ২৩০ কোটি টাকার বেশি আয় ‘দে কল হিম ওজি’-র

বিনোদন ডেস্ক: / ৫৩ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

দক্ষিণী সিনেমার অভিনেতা পবন কল্যাণকে ‘পাওয়ার স্টার’ বলা হয়। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় তার অভিনীত ‘ব্রো’ সিনেমা। এর ঠিক এক বছর পর অর্থাৎ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। কিন্তু দর্শকদের হতাশ করে সিনেমাটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এটি। এবার পবন কল্যাণ অভিনীত নতুন সিনেমা ‘দে কল হিম ওজি’ সাড়া ফেলেছে। সুজিত নির্মিত সিনেমাটি গত ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। পবনের আগের সিনেমা ব্যর্থ হলেও এ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন দর্শকরা। মুক্তির প্রথম দিনে ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে দাপট দেখিয়েছেন পবন কল্যাণ। পবনের এ ঘুরে দাঁড়ানোতে খুশি তার অনুরাগীরা।

ভারতের বিনোদন জগতের তথ্যদাতা ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’ গত ৮ দিনের ‘দে কল হিম ওজি’ সিনেমাটির আয়ের হিসাব প্রকাশ করছে। এতে দেখা যাচ্ছে সিনেমাটি ভারতে ১৬৭.৮৫ কোটি ‍রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ২৩০ কোটি টাকারও বেশি। সিনেমাটি মুক্তির দিনে আয় করে ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। দ্বিতীয় দিনের আয় ১৮ কোটি ৭৫ লাখ রুপি। তবে সপ্তাহ শেষের দিকে আয় কিছুটা কমে আসে। ষষ্ঠ দিনে ৫ কোটি ৮৮ লাখ রুপি। সপ্তম দিনে ৬ কোটি ৭৫ লাখ রুপি, অষ্টম দিনে ৬ কোটি ২১ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা। তেলেগু ভাষার গ্যাংস্টার অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরও অভিনয় করেছেন—প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, রাও রমেশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()