• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ভোলায় আটক জামায়াত কর্মী সাওদা সুমির জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক / ৮০ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
ভোলায় আটক জামায়াত কর্মী সাওদা সুমির জামিন মঞ্জুর

ভোলায় আটক জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদা, যিনি সাওদা সুমি নামেও পরিচিত, তার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রোববার রাতে ভোলা পৌরসভার একটি বাসা থেকে তাকে সন্দেহজনক হিসেবে আটক করে পুলিশ। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বগুড়ার-সমাবেশে-বিএনপি-ও-ত/

আসামিপক্ষের আইনজীবী জানান, মঙ্গলবার সকালে দীর্ঘ শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। দলটির পক্ষ থেকে গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দাবি করা হয়। এ বিষয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে গ্রেফতারের নিন্দা জানান।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জামায়াত-নেতৃত্বাধীন-১১-দ/

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার এবং এ ধরনের গ্রেফতার গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()