• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ভারতের মন্তব্য অপ্রত্যাশিত: বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়

স্টাফ রিপোর্টার: / ৩২ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে ‘অপ্রত্যাশিত’ মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ধরনের কমেন্ট সম্পূর্ণ অপ্রত্যাশিত।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশ ও ফিলিস্তিন পরস্পর মুখোমুখি হবে না বলে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়টা নিয়ে বাংলাদেশের যত আগ্রহ, ফিলিস্তিনের কিন্তু এত আগ্রহ নেই। ফিলিস্তিন এটা নিয়ে এতটা চিন্তিত না। নির্বাচন হবে ২০২৬-এর জুন মাসে। সেই নির্বাচনে বাংলাদেশ এবং ফিলিস্তিন পরস্পর মুখোমুখি হবে না।

বিদেশে বাংলাদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলাকে কেন্দ্র করে দেশ-বিদেশে আলোচনার জন্ম দিয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করে সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছেন। চিঠিটি হাতে পেয়েছেন উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, উনি তার অনুভূতিটা ব্যক্ত করেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। চিঠিটা আমি পেয়েছি, অবশ্য দেরিতে; এটা সামাজিক মাধ্যমে চলে আসছে অনেক আগে। চিঠিটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেক দেরিতে।

কোনো উত্তর দিয়েছেন কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার মনে হয় এটা নিয়ে কথা না বলি। রাষ্ট্রপতি, উনি অনেক উপরের বিষয়। উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এতটুকুতে আমরা থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()