• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বয়সের কারণে সাধারণ কাজগুলোও কঠিন হয়ে উঠছে: অমিতাভ বচ্চন

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ যুগান্তর ডেস্ক:

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের সাধারণ কাজগুলোও তার জন্য কঠিন হয়ে উঠছে। সম্প্রতি হিন্দুস্থান টাইমসে লিখেছেন, আগে যে কাজগুলো একেবারেই স্বাভাবিকভাবে করা যেত, এখন তা অনেক নিয়মের মধ্যে পড়ে গেছে।

তিনি বলেন, ‘এখন ঘরের ভেতরেও হাতল লাগাতে হয়, যাতে শারীরিকভাবে নিজেকে সামলে রাখা যায়। এমনকি সামান্য বাতাসে ডেস্ক থেকে উড়ে যাওয়া একটি কাগজ তুলতেও শরীরের সাথে যুদ্ধ করতে হয়। সাহস বলে- চেষ্টা করো। কিন্তু মুহূর্তেই বুঝতে পারি, এটা আর সহজ নয়।’

অমিতাভ আরও যোগ করেন, ‘এটা শুধু আমার নয়, আমাদের সবার সাথেই ঘটবে। আশা করি এমনটা যেন না হয়। কিন্তু সময়ের নিয়মে হবেই। জন্মের পর থেকেই আমরা ধীরে ধীরে নিম্নমুখী হতে শুরু করি।

তারুণ্যে জীবনের চ্যালেঞ্জগুলো সহজ মনে হলেও, বয়স হঠাৎ করেই আমাদের গতি কমিয়ে দেয় এবং সাবধান করে দেয় যে, জীবন নামক গাড়ি চালাতে হলে ব্রেক কষতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()