• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বাগছাস বিলুপ্তির পর আত্মপ্রকাশ ‘জাতীয় ছাত্রশক্তি’র

স্টাফ রিপোর্টার: / ২৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
আত্মপ্রকাশ ‘জাতীয় ছাত্রশক্তি’র

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) বিলুপ্তির মধ্য দিয়ে নতুন করে আত্মপ্রকাশ করা ‌‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক পদে উওরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাগছাস। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য না পেলে সংগঠনটি প্রশ্নের মুখে পড়ে। আত্মপ্রকাশের আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর বাগছাসের বিলুপ্তি হয়। আর সংগঠনটির নেতাদেরই নেতৃত্বে প্রকাশ করে ‘জাতীয় ছাত্রশক্তি’। যেটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

বাগছাসের আহ্বায়ক ছিলেন আবু বাকের মজুমদার, তার ‘পদাবনতি’ হয়েছে ছাত্রশক্তিতে। আর বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসানের পদোন্নতি হয়েছে। এদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি, আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()