• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বস্তুনিষ্ঠ সংবাদ কর্মীদের দক্ষতা অর্জনের জন্য জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই – বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

এম নজরুল ইসলাম :
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত চলে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এই সময় তিনি বলেন, সংবাদ কর্মীদের দক্ষতা অর্জনের জন্য জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।দায়িত্বশীল ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা করার জন্য শুধু আইন ই যথেষ্ট নয়। গণমাধ্যম কর্মীদের বিচক্ষনতা এবং নীতি নৈতিকতা ও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। দেশের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে। তাই প্রত্যেকের নিজ জায়গা থেকে দেশ ও জনগনের কল্যানে কাজ করা উচিত। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রনীত সাংবাদিকদের শপথনামা মেনে চলা উচিত। তাছাড়া প্রেস কাউন্সিল কর্তৃক প্রনীত সাংবাদিকদের অনুস্মরনীয় আচরন বিধি মেনে চলা উচিত।
কর্মশালায় বস্তনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রনীত আচারবিধি পালনের গুরুত্ব এবং অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে গণমাধ্যম কর্মীরা ইতিবাচক সাংবাদিকতার বিকাশে তাদের ভাবনা গুলো তুলে ধরেন।
প্রেস কাউন্সিলের সুপারেন্টেনডেন্ট মোঃ শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব মোঃ আব্দুস সবুর।

প্রশিক্ষণ কর্মশালায় ৪৬ জন প্রিন্ট ও ইলোকট্রনিক মিডিয়ার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশকারীদের মাঝে সনদপত্র বিতরন করেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()