• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: / ৪৩ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি রাখার চেষ্টা করছে। এ কারণে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  উপদেষ্টা জানান, বন্দর নিয়ে চুক্তি করতে ডিপি ওয়ার্ল্ড আরও সময় চায়। প্রয়োজন হলে নির্বাচনের পরেও আলোচনা চলবে বলেও জানান তিনি।

কতিপয় লোক পুরো চট্টগ্রাম বন্দর জিম্মি রাখার চেষ্টা করছে উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছেন। আর কয়েকদিন পরে ইলেকশন। ওই ইনস্টিটিউটের সঙ্গে তারা একটা গণ্ডগোল সৃষ্টি করছে। এটা নির্বাচন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসিকে অনুরোধ করেছি। কারণ নির্বাচনটা যদি ওখানে ঠিকমতো না হয় এটা নিয়ে, সমগ্র দেশের নির্বাচন নিয়ে কথা উঠবে। আমরা এই সরকার অত্যন্ত স্পষ্ট আমরা কোনও ধরনের নির্বাচন মনিটরিং করছি না। কিন্তু আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নির্বাচনে-ভোট-কারচুপির-শ/

তিনি বলেন, এরকম যদি করতে থাকে এবং একই সময় তারা পুরো বন্দর জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। এখানে সামনে রোজা, আমরা যেখানে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি সেখানে আউটার জাহাজে পড়ে আছে ছোলা, ডাল, তেল। তারা এভাবে ১৮ কোটি মানুষকে জিম্মি রেখেছে। এটা চলতে দেওয়া যায় না।উপদেষ্টা বলেন, সবকিছু বিবেচনায় সরকার হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকেও ধরা হবে। আশা করি পোর্ট চালু করতে কেউ যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনও কিছু করে তাহলে তাকে ধরা হবে। রমজান সামনে রেখে কি করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, রমজানকে সামনে রেখে তো বটেই আমি রমজানের কথা আগে বলেছি। পোর্ট চালু নেই, পোর্ট চালু হবে। ১৮ কোটি লোককে জিম্মি রাখা যায় না। এখন তাদের যে দাবি, সেটা অত্যন্ত সিলি দাবি। অমুককে সরাইতে হবে তমুককে নিয়ে আসতে হবে। এটা করতে হবে ওটা করতে হবে। কমপেনসেশন দিতে হবে। হোয়াট ইজ দিস?

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারটি অত্যন্ত পরিষ্কার। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে আলোচনা এখনও চলমান এবং ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে একটা চিঠি দিয়েছেন। তারা আরও সময় চায়। যেহেতু আমরা যেভাবে যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরও সময় প্রয়োজন। এই নেগোসিয়েশন চলবে ইভেন নির্বাচনের পরেও চলবে প্রয়োজনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()